tanaka
প্রচ্ছদসারাদেশপদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আটজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে মাওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, মাগুরা থেকে ঢাকাগামী বাসটি দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে পদ্মা সেতুর ঢালে সড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতদের মধ্যে মাগুরা, চুয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ ও ফরিদপুরের বাসিন্দারা রয়েছেন। তাদের মধ্যে ৮০ বছর বয়সী সাইফুল্লাহ থেকে শুরু করে ৭ বছর বয়সী ফাতেমাও রয়েছেন।

প্রাথমিকভাবে বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে উল্টে থাকায় ওই এলাকায় কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ ও বাসটির গতিবেগসহ বিস্তারিত বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।