tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকবাতিল হলো মোদি–মেসির নির্ধারিত সাক্ষাৎ

বাতিল হলো মোদি–মেসির নির্ধারিত সাক্ষাৎ

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে পূর্বনির্ধারিত সাক্ষাৎ বাতিল করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ভারত সফরে থাকা মেসির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের জন্য ২১ মিনিটের একটি প্রোটোকলও চূড়ান্ত করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চার দিনের বিদেশ সফরে যাচ্ছেন। সফরসূচিতে রয়েছে জর্ডান, ইথিওপিয়া ও ওমান। দেশ ছাড়ার আগে তিনি জানান, এসব দেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক ও বিস্তৃত দ্বিপাক্ষিক যোগাযোগ বিদ্যমান।

মেসির তিন দিনের ভারত সফরের প্রথম গন্তব্য ছিল কলকাতা। সল্টলেক স্টেডিয়ামে তার আগমনকে ঘিরে কিছু বিশৃঙ্খলা দেখা দিলেও পরবর্তী দুই শহর—হায়দরাবাদ ও মুম্বাই—সফর নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে তার ভারত সফরের সমাপ্তি ঘটবে।