tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনবাগদানের পর ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন রাশমিকা

বাগদানের পর ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন রাশমিকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা দীর্ঘ সাত বছর—২০১৮ থেকে ২০২৫ পর্যন্ত—সম্পর্কে ছিলেন। সম্প্রতি তারা গোপনে বাগদান সম্পন্ন করেছেন বলে জানা গেছে। যদিও এই তারকা জুটি এখনো প্রকাশ্যে বিষয়টি নিয়ে কিছু বলেননি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনে জানা যায়, গত ৩ অক্টোবর হায়দরাবাদের নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে আংটিবদল করেন তারা। শিগগিরই নাকি বিয়ের আনুষ্ঠানিক পর্বও সম্পন্ন করবেন এই তারকা যুগল। এমনকি এবারের দীপাবলিও তারা একসঙ্গে উদযাপন করেছেন বলে খবর।

এমন সময় রাশমিকা মান্দানা জানিয়েছেন, তিনি ভবিষ্যতে সন্তান নিতে চান এবং এখন থেকেই মাতৃত্বের অনুভূতি অনুভব করেন। অভিনেত্রীর ভাষায়, “আমি এখনো মা নই, কিন্তু আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। মনে হয়, তাদের জন্য আমি সবকিছু করতে পারব। আমি চাই ওরা যেন সবসময় সুরক্ষিত থাকে। প্রয়োজন হলে তাদের জন্য লড়তেও প্রস্তুত আমি।”

রাশমিকা আরও জানান, ৩০ বছর বয়স পর্যন্ত তিনি কাজেই মনোযোগ দিতে চান। এরপর ৪০ বছর পর্যন্ত কাজ ও পরিবার—দুই দিকই সামলানোর পরিকল্পনা রয়েছে তার। সম্প্রতি দীপিকা পাড়ুকোনের প্রতিদিন আট ঘণ্টা কাজ করার সমর্থনও জানিয়েছেন রাশমিকা।

তবে কি ক্যারিয়ার ও পারিবারিক জীবনের ভারসাম্য রক্ষায় রাশমিকাও হাঁটছেন দীপিকার দেখানো পথে—এমন প্রশ্নই এখন ঘুরছে ভক্তদের মনে।