tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের অংশ বেশি প্রভাবশালী: ইফতেখারুজ্জামান

উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের অংশ বেশি প্রভাবশালী: ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের কিছু অংশ বেশি প্রভাবশালী।

সোমবার (১২ জানুয়ারি) ধানমন্ডির টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এই মন্তব্য করেন। তিনি বলেন, “উপদেষ্টা পরিষদ নিজেই সিদ্ধান্ত নিতে পারে না; কোন কাগজে স্বাক্ষর হবে বা কোন সিদ্ধান্ত নেওয়া হবে, তা নির্ধারণ করে আমলাতন্ত্রের ভেতরের অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তিরা।”

সংবাদ সম্মেলনে টিআইবি ‘অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কারবিমুখতা’ শীর্ষক একটি পর্যবেক্ষণ উপস্থাপন করে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত অধ্যাদেশগুলোর মধ্যে দু-একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সব ক্ষেত্রে প্রতিরোধক মহল, বিশেষ করে আমলাতন্ত্রের প্রভাবশালী অংশ, সরকারের নীতির ওপর প্রভাব ফেলেছে। ফলে সংস্কার কার্যক্রম লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

একজন সাংবাদিক সরকারের নতিস্বীকারের কারণ জানতে চাইলে ইফতেখারুজ্জামান বলেন, “সুনির্দিষ্ট উত্তর আমার কাছে নেই। তবে দীর্ঘ সময় সরকারের কাজ দেখার অভিজ্ঞতায় আমি বুঝেছি, কোন সিদ্ধান্তে কোন উপাদান থাকবে বা থাকবে না, তা নির্ধারণ করে আমলাতন্ত্রের প্রভাবশালী অংশ। এখানে শুধুমাত্র গোষ্ঠী স্বার্থ নয়, রাজনৈতিক স্বার্থও প্রতিফলিত হয়।”

তিনি আরও বলেন, অধিকাংশ অধ্যাদেশ সরকারের একতরফাভাবে প্রণয়ন করা হয়েছে, অংশীজনদের যথাযথ সম্পৃক্ততা ছাড়া। কোনো কোনো খসড়া অধ্যাদেশ স্বল্প সময়ের জন্য ওয়েবসাইটে প্রকাশ করে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে।

ইফতেখারুজ্জামান জানান, কিছু ক্ষেত্রে অংশীজন অনেক বাধা কাটিয়ে অধিপরামর্শের সুযোগ নিয়েছেন, তবে তাদের প্রতিশ্রুত সংশোধন বিবেচিত হয়নি এবং কখনও কখনও সরকারের পক্ষ থেকে অপপ্রচারও হয়েছে।

তিনি মনে করেন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা ইত্যাদি অধ্যাদেশে জাতীয় স্বার্থের তুলনায় আমলাতন্ত্র ও ক্ষমতাসীনদের একচ্ছত্র, জবাবদিহিহীন কর্তৃত্বের সুযোগ বেশি রাখা হয়েছে।

ইফতেখারুজ্জামান বলেন, সরকার আইন প্রণয়ন ও জনস্বার্থ-সংক্রান্ত সিদ্ধান্তে স্বচ্ছতা এবং স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ক্ষেত্রে প্রত্যাশিত উদাহরণ স্থাপন করতে ব্যর্থ হয়েছে।