tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদসারাদেশবাঁশখালীতে বজ্রপাতে মাদরাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে মাদরাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বজ্রপাতে মাওলানা আব্দুল্লাহ (৪২) নামের এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ উত্তর সরল গ্রামের মিজান মাঝি বাড়ির ফজল আহমদের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষক ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ বাড়ির রান্নাঘরে পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন আব্দুল্লাহ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আক্তার বলেন, বজ্রপাতের ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।