tanaka
প্রচ্ছদচাকরীবস্ত্র অধিদপ্তরে ৪২ পদে নিয়োগ, আবেদন করা যাবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত

বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে নিয়োগ, আবেদন করা যাবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ থেকে ১৬তম গ্রেডে ৪২ জনকে নিয়োগ দিতে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

কোন পদে কত নিয়োগ

কম্পিউটার অপারেটর: ৬টি পদ। এ পদটি ১৩তম গ্রেডের। বেতন স্কেল ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

উচ্চমান সহকারী: ৯টি পদ। ১৪তম গ্রেডের এ পদের বেতন স্কেল ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।

লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: ৫টি পদ। ১৬তম গ্রেডের এ পদের বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২০টি পদ। ১৬তম গ্রেডে এ পদের বেতন স্কেলও ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

হিসাব সহকারী কাম ক্যাশিয়ার: ২টি পদ। এ পদটিও ১৬তম গ্রেডের এবং বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

বয়স ও আবেদন

প্রার্থীদের বয়স ১১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত কার্যক্রমের জন্য বস্ত্র অধিদপ্তরের নির্ধারিত টেলিটক পোর্টাল ব্যবহার করতে হবে।

অনলাইনে আবেদন করুন

অনলাইন আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে ১৬ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা।

আবেদন ফি

সাধারণ প্রার্থীদের প্রতিটি পদের জন্য আবেদন ফি সার্ভিস চার্জসহ ১১২ টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডের পদে আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

২৪ জুলাই ২০২৫ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে যারা এরই মধ্যে এসব পদে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

এ ছাড়া একাধিক পদের লিখিত পরীক্ষা একই তারিখ ও সময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রার্থীদের একটির বেশি পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।