tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য রক্ষা করার আহ্বান সালাহউদ্দিনের

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য রক্ষা করার আহ্বান সালাহউদ্দিনের

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য রক্ষা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চেয়ারপারসনের কার্যালয়ে যায়। এ সময় তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। পরে দুই পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট আলোচনা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক যাত্রায় শহীদদের প্রত্যাশা ছিল আমরা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা ও লালন করব। আজকে সেটাই দৃশ্যমান। এনসিপির তরুণরা প্রমাণ করেছেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতি হলো পারস্পরিক তর্ক-বিতর্ক ও ভিন্নমতকে সম্মান জানানো, তবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে একে শক্তিতে পরিণত করেই আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে চাই।”

এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “বিগত সময়ে শেখ হাসিনা শুধু গণতন্ত্র নষ্ট করেননি, রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সংস্কৃতিও ধ্বংস করেছেন। আগামী বাংলাদেশের কাঙ্ক্ষিত অগ্রগতির জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা অপরিহার্য।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত বা সমালোচনা থাকতেই পারে। তবে পারস্পরিক সৌহার্দ্য ছাড়া গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়।”

এনসিপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ শিশির, তৌহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর গুলশান জোনের মাইনুল ইসলাম প্রমুখ।