ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এখন অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও সমান মনোযোগ দিচ্ছেন। সিনেমায় নিয়মিত না হলেও বিভিন্ন শোরুমের উদ্বোধন ও নিজের পার্লার পরিচালনা নিয়ে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সাম্প্রতিক সময়ে আলোচিত টিকটকার প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুন কিনে নেওয়ার খবর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে নানা গুঞ্জনও ছড়িয়েছে।
প্রিন্স মামুন জানান, “অপু আপুর সঙ্গে কী ধরনের ডিল হয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে। আপাতত সেলুনটি তিনিই পরিচালনা করছেন।”
এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, “যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটি নতুন মালিকের অধীনে চলে যায়। এখন থেকে আমি, মাসুদ খান এবং কাজী মাহফুজ মিলে সেলুন পরিচালনা করব।”



