tanaka
প্রচ্ছদঅন্যান্যফোনে হত্যার হুমকি, পরিবারের সদস্যদেরও ক্ষতির আশঙ্কা; নিরাপত্তা চেয়ে উদ্বিগ্ন সন্তোষ দাশগুপ্ত

ফোনে হত্যার হুমকি, পরিবারের সদস্যদেরও ক্ষতির আশঙ্কা; নিরাপত্তা চেয়ে উদ্বিগ্ন সন্তোষ দাশগুপ্ত

মোবাইল ফোনে সরাসরি হত্যার হুমকি এবং পরিবারের সদস্যদের ক্ষতিসাধনের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন সন্তোষ দাশগুপ্ত (অমিত)। গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযোগ অনুযায়ী, +৮৮০ ১৮৭৫-৩৮৩১৮০ নম্বর থেকে তাঁর মোবাইল ফোনে কল আসে। ওই ফোনালাপে তাঁকে সরাসরি হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদেরও ক্ষতি করার কথা বলা হয়। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

সন্তোষ দাশগুপ্তের দাবি, সংশ্লিষ্ট নম্বরটির একটি WhatsApp Business অ্যাকাউন্টের প্রোফাইল এবং ফোনকলের স্ক্রিনশট তাঁর কাছে সংরক্ষিত রয়েছে। স্ক্রিনশটে নম্বরটির সঙ্গে ‘ma Amjad si’ নামটি দেখা যায়। তবে নম্বরটির প্রকৃত ব্যবহারকারী কিংবা হুমকির সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সন্তোষ দাশগুপ্ত বলেন, তাঁকে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের ক্ষতি করার কথা বলায় তাঁদের নিরাপত্তা নিয়ে তিনি গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। এ ধরনের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় প্রমাণাদি তাঁর কাছে রয়েছে। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান তিনি।

তবে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের হুমকির ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সন্তোষ দাশগুপ্ত।