tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকফিলিস্তিনি সাংবাদিকরা ইসরাইলি হেফাজতে নির্যাতন ও সহিংসতার শিকার: সিপিজে

ফিলিস্তিনি সাংবাদিকরা ইসরাইলি হেফাজতে নির্যাতন ও সহিংসতার শিকার: সিপিজে

ফিলিস্তিনি সাংবাদিকরা ইসরাইলি হেফাজতে নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছেন বলে জানিয়েছে সাংবাদিকদের অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংস্থাটির দাবি, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে আটক থাকা সাংবাদিকদের অনেকেই মারধর, খাদ্যবঞ্চনা, যৌন সহিংসতা এবং চিকিৎসাসেবায় অবহেলার মতো আচরণের মুখোমুখি হয়েছেন।

সিপিজের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, কারাগার থেকে মুক্তি পাওয়া ৫৯ জন সাংবাদিকের সাক্ষ্যে বিভিন্ন স্থানে একই ধরনের নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। তাদের বক্তব্য অনুযায়ী, আটক অবস্থায় শারীরিক নির্যাতন, দীর্ঘ সময় ক্ষুধার্ত রাখা, যৌন সহিংসতা—এমনকি ধর্ষণের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি মানসিক চাপ সৃষ্টি, যন্ত্রণাদায়ক ভঙ্গিতে দীর্ঘক্ষণ আটকে রাখা এবং উচ্চমাত্রার শব্দের মধ্যে রাখা—এসব কৌশল ব্যবহারের কথাও তারা জানিয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত সাংবাদিকদের সরবরাহ করা ছবি, চিকিৎসা নথি ও আইনি দলিল পর্যালোচনা করা হয়েছে। সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা জোডি গিনসবার্গের ভাষ্য অনুযায়ী, প্রাপ্ত সাক্ষ্যগুলো থেকে বোঝা যায় যে ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়; বরং একাধিক ক্ষেত্রে একই ধরনের আচরণের অভিযোগ পাওয়া গেছে, যা বিষয়টির ব্যাপকতা নিয়ে উদ্বেগ তৈরি করছে।