tanaka
প্রচ্ছদসারাদেশফটিকছড়িতে শনিবার আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর ৯২তম ওরশ

ফটিকছড়িতে শনিবার আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর ৯২তম ওরশ

চট্টগ্রামের ফটিকছড়িতে আগামী শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে মোজাদ্দেদে জামান হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর (ক.) ৯২তম পবিত্র বার্ষিক ওরশ শরিফ। এ উপলক্ষে গনি মঞ্জিলে দিনব্যাপী নানা ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ওরশের কর্মসূচিতে রয়েছে খতমে কুরআন, সেমিনার, মিলাদ মাহফিল, সামা মাহফিল, আখেরি মোনাজাত ও তবারক বিতরণ।

সাজ্জাদানশিনে দরবার শাহসুফি সৈয়দ সফিউল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর সভাপতিত্বে ‘আল্লামা শাহসূফি সৈয়দ আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারী (ক.)-এর সাহিত্য প্রতিভা ও চিন্তাদর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট গবেষক ড. মো. নূরে আলম।

সেমিনারে স্বাগত বক্তব্য দেবেন মোন্তাজেমে দরবার, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাহজাদা সৈয়দ কাদের গনি চৌধুরী।

আয়োজকেরা ওরশ শরিফে দেশ-বিদেশের ভক্ত, আশেকান, মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি কামনা করেছেন।