tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠকে সংসদ নির্বাচন-প্রক্রিয়া নিয়ে আলোচনা

ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠকে সংসদ নির্বাচন-প্রক্রিয়া নিয়ে আলোচনা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচন কমিশনের ভূমিকা ও স্বচ্ছতা নিয়ে বিশদ আলোচনা হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন। নির্বাচন ও নির্বাচন-প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারা (ইইউ) নির্বাচন কমিশনের অনুরোধে নির্বাচন পর্যবেক্ষকদের পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সবসময় বাংলাদেশের নির্বাচনে অবদান রাখে, এবারও তাদের সেই আগ্রহ রয়েছে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ইইউ দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। সংসদ, বিচারব্যবস্থা ও প্রশাসনিক স্বচ্ছতা—সবক্ষেত্রে তাদের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। আমরা তাদের স্বাগত জানিয়েছি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার পথ ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করেছি।”

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে খসরু বলেন, “নির্বাচনের তিন মাস বাকি রয়েছে। এই সময়ে সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে—এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের আরও সক্রিয় ভূমিকা থাকা উচিত। আলোচনা হয়েছে যে, এখন থেকেই কমিশন যেন এসব বিষয়ে অবগত থাকে।”

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে খসরু বলেন, “ইইউ যে ডিউটি-ফ্রি মার্কেট এক্সেস সুবিধা দিয়ে আসছে, তা অব্যাহত রাখতে চায়। ভবিষ্যতেও দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তারা আগ্রহী।”