tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকরসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চলতি বছর রসায়নেও নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিজ্ঞানী—সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমার এম ইয়াগি।
মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOFs) উদ্ভাবনের জন্য তাঁদের এই সম্মান দিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।

বুধবার স্থানীয় সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে নিজেদের ওয়েবসাইটে এ ঘোষণাটি দেয় নোবেল কমিটি।

নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই তিন বিজ্ঞানী এমন এক ধরনের কাঠামো তৈরি করেছেন, যার মধ্য দিয়ে বিভিন্ন গ্যাস ও রাসায়নিক পদার্থ সহজেই চলাচল করতে পারে। এই কাঠামোর নাম ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস’।

এ কাঠামো ব্যবহার করে মরুভূমির বাতাস থেকে পানি আহরণ, কার্বন ডাই-অক্সাইড সংরক্ষণ, বিষাক্ত গ্যাস ধরে রাখা এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করা সম্ভব।