tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

সোমবার (৫ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পরীক্ষা গত ২৬ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়।

তবে অনিবার্য কারণবশত ওই পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার সংশোধিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।