tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়প্রাথমিকে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির উদ্বোধন: যা পাবে শিক্ষার্থীরা

প্রাথমিকে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির উদ্বোধন: যা পাবে শিক্ষার্থীরা

দেশের ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে স্কুল ফিডিং কর্মসূচি। শনিবার (১৫ নভেম্বর) নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করেই গুণগত শিক্ষা বাস্তবায়ন করতে চায় সরকার। প্রাথমিক পর্যায়ে সঠিক যত্ন ও পুষ্টি পেলে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, পুষ্টিকর খাবার পেলে শিশুরা স্কুলমুখী হবে এবং পড়াশোনায় মনোযোগ বাড়বে। তাদের পড়ার প্রতি আগ্রহই ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য ইতিবাচক অবদান রাখবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর ডমিনিকো স্ক্যালপেলি, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আরিফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা রানী সরকার এবং দুই শিক্ষার্থী সিদরাতুল মুনহাতা ও আফরিন শরীফ।

স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ। অনুষ্ঠানে জানানো হয়, ২০২৭ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদকালে নির্বাচিত ১৫০টি উপজেলার ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ দিন ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, ডিম ও ইউএইচটি দুধসহ বিভিন্ন পুষ্টিকর খাবার প্রদান করা হবে।

নাটোরের গুরুদাসপুর উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী ইতোমধ্যে এ কর্মসূচির আওতায় এসেছে।