চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তের কাছে কুনলুন পর্বতমালায় বিশাল এক স্বর্ণের খনি আবিষ্কৃত হয়েছে। দেশটির সরকারি ভূতাত্ত্বিকদের জরিপে দেখা গেছে, এই খনিতে স্বর্ণের মজুত এক হাজার টনেরও বেশি হতে পারে।
৪ নভেম্বর প্রকাশিত এক জার্নালে কাশগর জিওলজিক্যাল টিমের সিনিয়র ইঞ্জিনিয়ার হে ফুবাও জানান, পশ্চিম কুনলুন অঞ্চলে হাজার টন স্কেলের একটি স্বর্ণবেল্টের রূপরেখা এখন স্পষ্ট। গত এক বছরের মধ্যে চীন এ নিয়ে এক হাজার টনের বেশি মজুতসমৃদ্ধ তিনটি স্বর্ণখনির সন্ধান পেল।
এর আগে লিয়াওনিং এবং হুনান প্রদেশেও বড় দুটি সোনার ভাণ্ডার শনাক্ত করা হয়।
আন্তর্জাতিক খনি শিল্পের তথ্য অনুযায়ী, চীনে এখনো উত্তোলনের অপেক্ষায় থাকা স্বর্ণের পরিমাণ প্রায় ৩ হাজার টন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট



