tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদরাজনীতিক্ষমতায় এলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে সিদ্ধান্ত নেবে বিএনপি

ক্ষমতায় এলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে সিদ্ধান্ত নেবে বিএনপি

বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে জাতীয় সংসদে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষে নয়, তারা মুসলমান হতে পারে না।”

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, “আমরা মুসলমান, আমরা লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহতে দৃঢ় বিশ্বাসী। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—আমি আখেরি নবী, আমার পরে কোনো নবী আসবে না। কেউ নিজেকে নবী দাবি করলে তিনি এই বাণীর অন্তর্ভুক্ত নন।”

তিনি আরও জানান, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে। এ সময় তিনি স্মরণ করিয়ে দেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন, যা এখনও বহাল আছে। তবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস যে অংশটি পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে, তা পুনর্বহালের অঙ্গীকার করেন তিনি।

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে উত্থাপিত সব দাবি—বিশেষ করে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিটি—সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে আইনানুগভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “যদি আল্লাহ আমাদের রাষ্ট্রক্ষমতার দায়িত্ব দেন, আজকের সব দাবি আমরা সংসদে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করব।”

জাতির সার্বিক ঐক্য ও সংসদে সহযোগিতার মাধ্যমে এসব দাবি বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তিনি।