tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পুরস্কার (৬ লাখ টাকা) পেয়েছে ০০০১০৩৫ নম্বর এবং দ্বিতীয় পুরস্কার (৩ লাখ ২৫ হাজার টাকা) জিতেছে ০০৪৭৭৪৮ নম্বর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই ড্রয়ের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একক সাধারণ পদ্ধতিতে—অর্থাৎ প্রতিটি সিরিজের একই নম্বরের ভিত্তিতে—ড্র পরিচালিত হয়। এবার ৮৪টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট ৩ হাজার ৮৬৪টি নম্বর পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

বর্তমানে প্রচলিত ১০০ টাকা মূল্যমানের ৮৪টি সিরিজ এই ড্রয়ের আওতায় ছিল।

এবার তৃতীয় পুরস্কার (১ লাখ টাকা করে) পেয়েছে ০৫৩৮২৮৯ ও ০৬৭৫৩৮২ নম্বর। চতুর্থ পুরস্কার (৫০ হাজার টাকা করে) জিতেছে ০৪০০৪৫১ ও ০৫৬৭৬৪৪ নম্বর।

প্রাইজবন্ডে প্রথম পুরস্কার ৬ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা এবং চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা নির্ধারিত। এছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে প্রতিটি বিজয়ীকে ১০ হাজার টাকা দেওয়া হয়। ঘোষিত নম্বরের প্রতিটি সিরিজের সংশ্লিষ্ট বন্ড একই পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হয়।

ড্রয়ের তারিখ থেকে ৬০ দিন আগে বিক্রি হওয়া প্রাইজবন্ডগুলো (বিক্রির তারিখ গণনায় ড্রয়ের দিন বাদ দিয়ে) এই ড্রয়ের অন্তর্ভুক্ত হয়েছে। আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারার বিধান অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হয়।