tanaka
প্রচ্ছদসারাদেশপ্রশ্নের মুখোমুখি হতে চাননি মোদী, ট্রাম্পের ভুলেই ৪৫ মিনিট জেরা!

প্রশ্নের মুখোমুখি হতে চাননি মোদী, ট্রাম্পের ভুলেই ৪৫ মিনিট জেরা!

ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে সাংবাদিকদের প্রশ্ন না করার অনুরোধ জানিয়েছিল ভারত। তবে বৈঠকের শুরুতে ট্রাম্প সেই অনুরোধের কথা ভুলে গিয়ে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেন।

এমন দাবি করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। গত শনিবার (২২ আগস্ট) ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বিষয়টি তুলে ধরেন তিনি।

কী হয়েছিল বৈঠকের আগে

গত ১৭ জুন ফ্রান্সের এভিয়ান-লে-বাঁয়ে জি-৭ সম্মেলনের ফাঁকে মোদী ও ট্রাম্পের বৈঠক হয়। বৈঠকের আগে ট্রাম্পের সঙ্গে নিজের কথোপকথনের বর্ণনা দেন সার্জিও গোর। তিনি বলেন, বৈঠকের আগে তিনি ও ট্রাম্প মঞ্চের পেছনে ছিলেন। সে সময় ট্রাম্প জানতে চান, ভারতীয় পক্ষ কী কী বিষয় তুলতে পারে

বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ অনুরোধের কথা ট্রাম্পকে জানান গোর।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, সাংবাদিকদের বৈঠকে ঢুকতে দেওয়া যেতে পারে, তবে পূর্ণাঙ্গ সংবাদ সম্মেলন যেন না হয়।

ট্রাম্প তখন সম্মতি দিয়ে বলেছিলেন, ‘ঠিক আছে, কোনো সমস্যা নেই।’

তবু সাংবাদিকদের প্রশ্নের সুযোগ দেন ট্রাম্প

বৈঠক শুরুর সময় সেখানে সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গোরের ভাষ্য অনুযায়ী, কক্ষে প্রায় ৫০টি ক্যামেরা ছিল। মোদী ও ট্রাম্প মুখোমুখি বসে কয়েক মিনিট করে বক্তব্য দেন।

এরপরই ট্রাম্প সাংবাদিকদের দিকে ফিরে জিজ্ঞাসা করেন, ‘কোনো প্রশ্ন আছে?’