tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়প্রবাসের ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জনের নিবন্ধন, যেভাবে ভোট দেওয়া যাবে

প্রবাসের ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জনের নিবন্ধন, যেভাবে ভোট দেওয়া যাবে

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এদের মধ্যে অর্ধেকের মতো নিবন্ধন করেছেন প্রবাস থেকে, অর্ধেক দেশের ভেতর থেকে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।প্রথমবারের মতো এবার আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার উদ্যোগ নিয়েছে কমিশন।

গত ৫ জানুয়ারি পর্যন্ত ছিল নিবন্ধনের সময়। এই সময়ের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী ও কয়েদিরা দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। আর প্রবাস থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নিবন্ধনকারী এসব ভোটারের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হচ্ছে। ভোটাররা ভোট দিয়ে ফিরতি খামে তা আবার ফেরত পাঠাবেন। আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে তারা ভোট দিতে পারবেন।

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য সবচেয়ে বেশি নিবন্ধন করা হয়েছে ফেনী–৩ আসনে ১৬ হাজার ৯৩ জন।

সবচেয়ে কম নিবন্ধন হয়েছে বাগেরহাট–৩ আসনে ১ হাজার ৫৯৫ জন।