tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকপ্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে শর্ত দিলো ইরান

প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে শর্ত দিলো ইরান

যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক মেনে চললে ইরানও নিজেদের প্রতিশ্রুতি পূরণ করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘বোঝাপড়া একটি দ্বিপক্ষীয় বিষয়। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক মেনে চলে, তাহলে আমরাও আমাদের দায়িত্ব ও প্রতিশ্রুতি পালন করবো।

পেজেশকিয়ান আরও বলেন, অযৌক্তিক দম্ভ ও ভিত্তিহীন হুমকির জবাবে আমাদের নীতি হলো—সিদ্ধান্ত গ্রহণে যুক্তিবাদ ও মানবিক মর্যাদাকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপের ক্ষেত্রে দৃঢ় ও নির্ভীকভাবে নিজেদের অবস্থান রক্ষা করা।

তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা এবং সমঝোতা বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক নজর রয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান আলোচনার অনুরোধ করার পর মঙ্গলবার কাতারের রাজধানীতে ইরানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে বলেন, ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। এটি আগামীকাল দোহায় অনুষ্ঠিত হবে।

তবে এর আগে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, চলতি সপ্তাহে কাতারে মার্কিন ‘টেকনিক্যাল টিমের’ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার বিষয়ে বর্তমানে তাদের কোনো পরিকল্পনা নেই।