tanaka

বাস-মিনিবাসের ভাড়া বাড়ল, কার্যকর ২২ সেপ্টেম্বর থেকে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩...
প্রচ্ছদজাতীয়পরীক্ষাকালীন আন্দোলন: শিক্ষকদের শাস্তি বাতিলে নতুন নির্দেশনা

পরীক্ষাকালীন আন্দোলন: শিক্ষকদের শাস্তি বাতিলে নতুন নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫’ চলাকালে কর্মবিরতি বা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে নির্দেশনা জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক নতুন স্মারকে অধিদপ্তর জানায়, একই তারিখে প্রকাশিত আগের চিঠিটি বাতিল করা হয়েছে।

পূর্বের নির্দেশনায় বলা হয়েছিল, মূল্যায়ন কার্যক্রম চলাকালে পরীক্ষা গ্রহণ থেকে বিরত থাকা এবং কর্মবিরতি বা আন্দোলনে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

তবে অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসানের স্বাক্ষরিত সর্বশেষ স্মারকে সেই নির্দেশনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়।

নতুন নির্দেশনা ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি অবহিত করার জন্য বিভাগীয় উপপরিচালক ও মহাপরিচালকের দপ্তরেও অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, তিন দফা দাবিতে গত বছরের ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। এতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়।