এবারের ঈদে লা রিভের নতুন ডিজাইনে ফারসি সালোয়ারের সঙ্গে শর্ট কামিজের দেখা মিলবে। সারারা স্টাইল ও ওয়াইড লেগ পালাজ্জো দিয়েও করা হয়েছে নতুন স্টাইল। পুরুষদের জন্য এথনিক প্রিমিয়াম পাঞ্জাবির সঙ্গে এবারের ট্রেন্ডে যোগ হয়েছে ড্রপ শোল্ডার টিশার্ট। আর মিনিমাল রঙ ও কারুকাজ স্লিট-লাইনের ব্যবহার এ বছরে ঈদ ট্রেন্ড।উৎসবে ক্রেতারা সব সময় আরামদায়ক পোশাক খুঁজেন, আমরা প্রতিটি পোশাকেই আরামকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি। লা রিভের পোশাকের দাম বেশি হলেও পুরুষদের জন্য ১ হাজার ৫৯০ টাকার পাঞ্জাবি যেমন আছে, তেমনি ৮ হাজার টাকার পাঞ্জাবিও রয়েছে। আবার মেয়েদের জন্য ১ হাজার ৩৯০ টাকার টিউনিকের সঙ্গে ৭ হাজার টাকার টিউনিকও দেখা মিলবে। পোশাকের দাম বাড়ার পেছনে অন্যান্য কারণের সঙ্গে বাড়তি ভ্যাটও একটি কারণ। এবার ঈদে এখন পর্যন্ত ক্রেতাদের কাছ থেকে মোটামুটি ভালো সাড়া পাওয়া যাচ্ছে। নতুন সরকারের সময়ে কেনাকাটার পরিবেশ স্বস্তিদায়ক হলে বেচাকেনা আরও ভালো হবে।
জাগো নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথাগুলো এভাবেই বলছিলেন দেশীয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মন্নুজান নার্গিস। সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক এমদাদুল হক তুহিন।মন্নুজান নার্গিস: আমরা সবসময়ই থিম বেইজ কাজ করি। এবারও মোজাইক নামের থিমে ১০টি নতুন প্রিন্টস্টোরি নিয়ে এসেছি। প্রিন্টে আমরা সবসময়ই স্ট্রং। এবারের নতুন প্রিন্টস্টোরিগুলোর মধ্যে চোখে পড়বে অ্যাম্বার হেজ যা অ্যাম্বার পাথরের রঙ থেকে অনুপ্রাণিত। এই প্রিন্টের ডিজাইনে ব্লেন্ডেড, মিস্টিক শেডগুলো দেখা যাবে। রয়েছে গ্লোবাল গ্রিড ও সামার প্লেইড প্রিন্ট। এর মোজাইক, প্যাচওয়ার্ক এবং গ্রিড প্যাটার্নের মিশ্রণ আধুনিক এবং ট্রেন্ডি লুক নিয়ে আসে। ভ্রমণ, লোকজশিল্প এবং আল্পনার নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে স্পাইসড বোহেমিয়া যাতে পেইজলি, ফোক-ফ্লোরাল এবং আল্পনার নকশা ফুটিয়ে তোলা হয়েছে। পার্টি ও এক্সক্লুসিভ কালেকশনে অরনেট হারমোনি এবং ডেকোরেটিফ প্রিন্টস্টোরির ব্যবহার বেশি চোখে পড়বে। গয়নার মতো নকশার কারুকাজ এবং ভারি কাজ এই দুটি প্রিন্টস্টোরির মূল বৈশিষ্ট্য। কাজের পাশাপাশি জ্যাকার্ড ফেব্রিকের ব্যবহারও এই স্টোরিতে বিশেষভাবে চোখে পড়বে।



