tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদখেলাপেনাল্টি মিস না করলে হয়তো জোড়া গোলও পেতাম না: মেসি

পেনাল্টি মিস না করলে হয়তো জোড়া গোলও পেতাম না: মেসি

ম্যাচের শুরুটা ছিল হতাশার, কিন্তু শেষটা হয়েছে স্মরণীয়। পেনাল্টি মিস করেও শেষ পর্যন্ত জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে জয় এনে দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে এই জয়ে একদিকে যেমন দলকে নকআউট পর্বে তুলেছেন, অন্যদিকে গড়েছেন নতুন ইতিহাসও।

ম্যাচ শেষে মেসি বলেন, পেনাল্টিটি গোল হলে হয়তো পরের দুটি গোল করার সুযোগই আসত না।

তিনি বলেন, “সত্যি বলতে ঘটনাটা যেভাবে ঘটেছে, সেটা অসাধারণ। শুরুতে পেনাল্টি মিস করেছিলাম। হয়তো সেটি গোল হলে পরের দুটি গোল পেতাম না। কে জানে! তবে দলের জয়, নিজের অবদান এবং পুরো দলের পারফরম্যান্সে আমি খুবই সন্তুষ্ট।”

ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির ভাষ্য, “সবচেয়ে বড় বিষয় হলো জয়। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচটা কঠিন ছিল, তবে এই জয় সামনের পথচলার জন্য আত্মবিশ্বাস ও মানসিক স্বস্তি এনে দিয়েছে। বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।”

টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে দারুণ ছন্দে এগিয়ে চলেছে কোচ লিওনেল স্কালোনির দল।

উল্লেখ্য, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। ডালাসে জোড়া গোল করে সেই রেকর্ড এককভাবে নিজের করে নিলেন ইন্টার মায়ামির এই তারকা ফুটবলার।