tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিপিআর-টিআর বাদ দিয়ে নির্বাচনে আসুন: মির্জা ফখরুল

পিআর-টিআর বাদ দিয়ে নির্বাচনে আসুন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিআর ও টিআর ব্যবস্থার বিরোধিতা করে বলেছেন, “পিআর-টিআর বাদ দিয়ে সরাসরি নির্বাচনে আসুন। জনগণ যাকে ভোট দেবে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যারা সরকার গঠন করবে, তারাই পরবর্তীতে সমস্যাগুলোর সমাধান করবে।”

বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগা মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“আমরা কারও বিরুদ্ধে নই, আমাদের অবস্থান পরিষ্কার”

মির্জা ফখরুল বলেন, “আমরা কারও বিরুদ্ধে কথা বলছি না, আমরা আমাদের নীতিগত অবস্থান তুলে ধরছি।”

তিনি বলেন, “কিছু দল চায় না নির্বাচন হোক। অথচ দেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়, এবং নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।”

নির্বাচনে কোনো আপস নয়

নির্বাচন নিয়ে বিএনপির কঠোর অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “ভোটের ব্যাপারে কোনো আপস নয়, জনগণও আপস করবে না।”

ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি

বিএনপি সরকার গঠন করলে দলটির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন ফখরুল। একইসঙ্গে তিনি ফ্যামিলি কার্ড চালু এবং শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ করার প্রতিশ্রুতিও দেন।

সভায় উপস্থিত ছিলেন

দানারহাটে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম আবুল কাশেম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, এবং ওবায়দুল্লাহ মাসুদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।