tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক বলে মন্তব্য আলী রীয়াজের

এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক বলে মন্তব্য আলী রীয়াজের

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত না হয়ে সনদে স্বাক্ষর করবে না—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমন সিদ্ধান্তকে “দুঃখজনক” বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জাতীয় সংসদে স্থাপিত কমিশনের কার্যালয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, “আমরা বুঝি এটি একটি রাজনৈতিক অবস্থান। তবুও আমরা আশাবাদী—সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এনসিপি শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করবে।”

এর আগে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ নিয়ে তিনটি দাবি উত্থাপন করেন:

বাস্তবায়ন আদেশের পূর্ণাঙ্গ টেক্সট ও গণভোটের প্রশ্ন আগে প্রকাশ করতে হবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মাধ্যমে আদেশ জারি হতে হবে, যা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন হবে।

গণভোটে সনদ পাস হলে ‘নোট অব ডিসেন্ট’ অকার্যকর হবে এবং নবনির্বাচিত সংসদ সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী সংবিধান সংস্কার করবে, যার নাম হবে ‘বাংলাদেশ সংবিধান-২০২৬’।

কমিশনের একটি সূত্র জানিয়েছে, সনদ স্বাক্ষরের বিষয়ে এনসিপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালানো হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে দলটিকে বোঝানোর চেষ্টা চলবে।

আলী রীয়াজ বলেন, “কমিশন আগেই জানিয়েছে—সনদ স্বাক্ষরের পর দ্রুত বাস্তবায়নের সুপারিশ সরকারকে দেওয়া হবে। আমরা আশা করি, তারা স্বাক্ষর করবে।”

উল্লেখযোগ্যভাবে, ৮৪টি প্রস্তাবের মধ্যে এনসিপির শুধু একটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। দলটি সরাসরি নারী প্রতিনিধিত্বে ১৫ শতাংশ আসন চাইলেও, কমিশনের প্রস্তাব ৫ শতাংশে সীমাবদ্ধ। এই ভিন্নমতের পরেও কমিশন এনসিপির অবস্থানকে ইতিবাচক বলেই দেখছে।

আলী রীয়াজ বলেন, “আমাদের প্রস্তাবিত সংস্কারের মূল বিষয়ে তাদের আপত্তি নেই। বরং বাস্তবায়নে তারা একটি রাজনৈতিক শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে।”