tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদরাজধানীপারিবারিক কলহের জেরে বাবার আছাড়ে ৭ মাসের শিশুর মৃত্যু

পারিবারিক কলহের জেরে বাবার আছাড়ে ৭ মাসের শিশুর মৃত্যু

রাজধানীর তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে পারিবারিক কলহের জেরে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ৭ মাস বয়সী রাফা মনি (কবিতা) নামে এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা কবির হোসেনের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রাফা মনির বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। বর্তমানে বাবা-মায়ের সঙ্গে তুরাগের ওই বস্তিতে বসবাস করছিল সে। পরিবারের একমাত্র সন্তান ছিল রাফা মনি।

শিশুটির মা লিমা আক্তার জানান, বুধবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে কবির হোসেন তার কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্বজনদের দাবি, কবির হোসেন নিয়মিত কাজ করতেন না এবং মাঝেমধ্যে মাদকও সেবন করতেন। এসব বিষয় নিয়েই দাম্পত্য কলহ চলছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, খবর পেয়ে বুধবার রাতেই অভিযুক্ত কবির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে শিশুটিকে আছাড় মারার তথ্য পাওয়া গেছে। তিনি আরও জানান, কবির হোসেন মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।