tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদআন্তর্জাতিকপাঁচ শর্ত পূরণ হলেই যুদ্ধ বিরতি চুক্তি করবে ইসরাইল

পাঁচ শর্ত পূরণ হলেই যুদ্ধ বিরতি চুক্তি করবে ইসরাইল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষের জন্য তার নিরাপত্তা মন্ত্রিসভা নির্ধারিত পাঁচটি শর্ত পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, এসব শর্ত বাস্তবায়নই ইসরায়েলের নিরাপত্তা ও ‘জয়’ নিশ্চিত করার একমাত্র পথ। খবর শাফাক নিউজের।

নেতানিয়াহুর শর্তগুলো হলো— হামাসের অস্ত্র সমর্পণ। সকল বন্দি, জীবিত ও মৃত, ফিরিয়ে আনা। গাজা সম্পূর্ণভাবে সামরিকহীন করা, যাতে অস্ত্র তৈরি বা পাচার না হয়। গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা, নিরাপত্তা সীমান্তসহ। হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিকল্প বেসামরিক প্রশাসন গঠন।

হামাস এই শর্তগুলো মানবে কি না তা এখনো বলা যাচ্ছে না। বিগত সময়ে অনেক বার যুদ্ধ বিরতি জন্য বসেও কার্যকর সিদ্ধান্তে পৌঁছাতে পারে নি কোন পক্ষ।   

২০২৪ সালের ৭ অক্টোবর শুরু হওয়ার পর থেকে অন্তত ৬১ হাজার ৭৭৬ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৪ হাজার ৯০৬ জন আহত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে ৪০ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে, ৫ বছরের নিচে ২ লাখ ৫০ হাজার শিশু তীব্র খাদ্যসংকটে এবং ১২ লাখ নাবালক চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে আছে।