tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকপাঁচ বছরে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন

পাঁচ বছরে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন

গত পাঁচ বছরে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজ্যসভায় এক লিখিত উত্তরে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

তিনি বলেন, ভারত সরকার প্রতিবছর কতজন নাগরিক ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করছেন, তার বিস্তারিত পরিসংখ্যান সংরক্ষণ করে। সরকারি হিসাব অনুযায়ী, ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ১১ লাখ ৮৯ হাজার ১৯৪ জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত ১৪ বছরে ২০ লাখেরও বেশি মানুষ ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। বিশ্লেষণে দেখা যায়, বিদেশি নাগরিকত্ব গ্রহণের প্রবণতা ধীরে ধীরে বাড়ছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এ সংখ্যা তুলনামূলকভাবে বেশি।

বছরভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০১১ সালে ১ লাখ ২২ হাজার ৮১৯ জন, ২০১২ সালে ১ লাখ ২০ হাজার ৯২৩ জন, ২০১৩ সালে ১ লাখ ৩১ হাজার ৪০৫ জন, ২০১৪ সালে ১ লাখ ২৯ হাজার ৩২৮ জন, ২০১৫ সালে ১ লাখ ৩১ হাজার ৪৮৯ জন, ২০১৬ সালে ১ লাখ ৪১ হাজার ৬০৩ জন, ২০১৭ সালে ১ লাখ ৩৩ হাজার ৪৯ জন, ২০১৮ সালে ১ লাখ ৩৪ হাজার ৫৬১ জন এবং ২০১৯ সালে ১ লাখ ৪৪ হাজার ১৭ জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেন।

করোনাকালীন সময়ে নাগরিকত্ব ত্যাগের সংখ্যা কিছুটা কমে যায়। ২০২০ সালে এ সংখ্যা নেমে আসে ৮৫ হাজার ২৫৬ জনে। তবে পরবর্তী বছরগুলোতে আবারও তা বাড়তে থাকে।

২০২১ সালে ১ লাখ ৬৩ হাজার ৩৭০ জন, ২০২২ সালে ২ লাখ ২৫ হাজার ৬২০ জন, ২০২৩ সালে ২ লাখ ১৬ হাজার ২১৯ জন এবং ২০২৪ সালে ২ লাখ ৬ হাজার ৩৭৮ জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন।