tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকপশ্চিমবঙ্গের প্রথম দফায় ভোট পড়েছে ৯১ শতাংশের বেশি

পশ্চিমবঙ্গের প্রথম দফায় ভোট পড়েছে ৯১ শতাংশের বেশি

গত বৃহস্পতিবার ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১৫২ আসনে ভোট হয়েছে। এতে ৯১ দশমিক ৭৮ শতাংশ ভোট পড়েছে। ভোট শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, গতকাল প্রথম দফার নির্বাচনে বিজেপির বিজয় ঘন্টা বেজে গেছে। পশ্চিমবঙ্গের সঙ্গেই বৃহস্পতিবার তামিলনাড়ুর ২৩৪ আসনে ভোট হয়েছে। সেখানে ভোট শতাংশের হার ছিল ৮৪ দশমিক ৬৯।

আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় ও শেষ দফার নির্বাচন। ভোট গণনা হবে আগামী ৪ মে। তার আগে শুক্রবার ২৪ এপ্রিল দুপুরে রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটির অমরাবতী মাঠে একটি নির্বাচনী প্রচারণা থেকে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর লোকজনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদী। এরপর তিনি বলেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে পরিবর্তনের যে ঢেউ দেখা গেছে গতকাল (বৃহস্পতিবার) প্রথম দফার নির্বাচন তাতে সীলমোহর লাগিয়ে দিয়েছে।গতকাল বিজেপির পক্ষে যে সমর্থন দেখা গেছে তাতে বিজেপির বিজয় ঘন্টা বেজে গেছে বলে মন্তব্য করেন তিনি। মোদী বলেন, যে বাংলায় গণতন্ত্রের মন্দিরকে তৃণমূল কংগ্রেস পিষে দিয়েছে, তৃণমূলের একনায়কতন্ত্র গণতন্ত্রের মন্দিরকে খন্ড বিখন্ড করে দিয়েছে-সেই বাংলার মানুষ প্রথম দফার নির্বাচনে গণতন্ত্রের মন্দিরকে পুনঃনির্মাণ করেছে। এবার দ্বিতীয় দফায়, আপনাদের সবাইকে গণতন্ত্রের জয়ের পতাকা ওড়াতে হবে।

মোদীর কথায়, গতকালের পর তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে। গতকাল রাত থেকেই তৃণমূল তাদের গুন্ডাদের মাঠে নামার জন্য শক্তি দিচ্ছে, উৎসাহিত করছে। তিনি বলেন, আমি বাংলার মানুষ, বিজেপির সব কার্যকর্তাদের বলতে চাই, এই বাংলা বিপ্লবের মাটি, বীরেদের মাটি…।তিনি আরও বলেন, সব প্রদীপ নেভার আগের কিছুটা দপ করে জ্বলে ওঠে। ঠিক সেভাবেই তৃণমূলের প্রদীপ নিভে যাওয়ার আগে কিছুটা দপ দপ করছে। ৪ মে ফলাফল সামনে আসার পর তৃণমূলের গুন্ডাদের বাংলাতে লুকোনোর জায়গা পাওয়া পাবে না, ওদের বাঁচানোর কেউ থাকবে না। বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে তৃণমূলের মহাঅরাজকতা শেষ হবার সূচনা হয়ে গেছে। আজ গোটা বাংলায় একটা স্লোগান শোনা যাচ্ছে সেটা হল ‌‘পাল্টানো দরকার’।

এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আপনাদের একটা ভোটেই নতুন বিপ্লবের সূচনা হবে। বাংলার মানুষের কাছে, আপনারা একটা ভোটের মাধ্যমে আশীর্বাদ দিন, আমরা সবাই মিলে তৃণমূলের ভয়ের পরিবেশ, দুর্নীতি, সিন্ডিকেট, নারীদের ওপর অত্যাচার, অনুপ্রবেশ- সব কষ্ট থেকে স্বাধীনতা দেব। এই স্বাধীনতা খুবই প্রয়োজন।

এসময় বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখানে সব বিজেপি প্রার্থীকে বিধানসভায় পাঠাতে হবে। তাই আপনাদের আশীর্বাদ নিতে আমি এসেছি। বিজেপির সরকার তৈরি করতে হবে, বিজেপির মুখ্যমন্ত্রী বানাতে হবে- এ কারণে আমি আপনাদের আশীর্বাদ নিতে এসেছি। যাতে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী একসাথে মিলে কাজ করতে পারে। দিনে ও রাতে একসাথে উন্নয়ন করতে পারে।’