tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদআন্তর্জাতিকপর্তুগাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে

পর্তুগাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে

পর্তুগাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায় সম্মেলনের আগে আগামী রোববার (২১ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। এর আগে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ একই ধরনের পদক্ষেপ নিয়েছে।

পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং এর একদিন পর জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে উচ্চপর্যায় বৈঠক অনুষ্ঠিত হবে। ডানপন্থি প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো এই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের সদস্যদের সঙ্গে পরামর্শ করেছেন।

ফিলিস্তিনকে স্বীকৃতির এই পদক্ষেপ প্রায় ১৫ বছর ধরে চলা বিতর্কের অবসান ঘটাচ্ছে। ২০১১ সালে বামপন্থি দল লেফট ব্লক প্রথম সংসদে এই প্রস্তাব দিয়েছিল।

বর্তমানে গাজায় চলমান সংঘর্ষ ও মানবিক সংকটের প্রেক্ষিতে পর্তুগাল এই সিদ্ধান্ত নিয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে গাজায় ইসরায়েলের হামলাকে গণহত্যার অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৬৫ হাজারের বেশি নিহত ও লাখাধিক আহতের খবর রয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্টের উপদেষ্টা জানিয়েছেন, আন্দোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও সান মারিনোসহ আরও কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। কানাডা ও যুক্তরাজ্যও ইতিমধ্যে একই সিদ্ধান্ত নিয়েছে। জাতিসংঘের ১৪৭টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, যা মোট সদস্য দেশের প্রায় ৭৫ শতাংশ।

পর্তুগাল জাতিসংঘে এমন একটি প্রস্তাবেরও পক্ষে ভোট দিয়েছে যেখানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে নিউইয়র্কে সাধারণ পরিষদে ভিডিও বার্তার সুযোগ দেওয়া হবে। যুক্তরাষ্ট্র তাদের ভিসা প্রত্যাখ্যান করায় এই প্রস্তাবটি আনা হয়েছিল। তবে নাউরু, পলাউ, প্যারাগুয়ে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পর্তুগালের সিদ্ধান্তকে কঠোর সমালোচনা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এটি হামাসের প্রচারণাকে শক্তিশালী করবে। ইসরায়েলের অর্থমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে পশ্চিম তীরে নতুন অবৈধ ইসরায়েলি বসতি সৃষ্টি হবে।

লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে এবং প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য সংসদে বিল আনার কথা বলেছেন। জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর অস্ত্র ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন।