tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনপপির বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা

পপির বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা

 

দীর্ঘদিন রুপালি পর্দার আড়ালে থাকা ঢাকাই সিনেমার নায়িকা সাদিকা পারভীন পপির একটি বক্তব্যকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিনয় নয়, সম্প্রতি দেওয়া তার একটি মন্তব্যের কারণেই তিনি সংবাদ শিরোনামে এসেছেন।

সোমবার (৩১ আগস্ট) অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে পপির একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে পপির বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়, তিনি জীবনে যত পাপ করেছেন, সেগুলো থেকে মুক্ত হয়ে বাকি জীবন আল্লাহর পথে কাটাতে চান।

পপির বক্তব্য নিয়ে জয় মন্তব্য করেন, নায়িকা মৌসুমীর পর পপিও একই ধরনের কথা বলেছেন। শাবনূর ও পূর্ণিমাও একই কথা বললে একটি প্রজন্মের বক্তব্য পূর্ণ হবে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, অভিনয়কে গুনাহর কাজ হিসেবে তারা উপলব্ধি করতে পেরেছেন।