tanaka

তারেক রহমান-এরদোয়ান বৈঠক: সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি...
প্রচ্ছদসারাদেশপদত্যাগ করলেন হবিগঞ্জ জেলা এনসিপির ১৩ নেতা

পদত্যাগ করলেন হবিগঞ্জ জেলা এনসিপির ১৩ নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ১৩ জন নেতা। তারা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মীর দুলাল। তিনি জানান, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানানো হয়েছে।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন—জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু ও অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ; যুগ্ম সদস্যসচিব সিরাজুল হক সজিব, শেখ রুবেল আহমেদ, সালাম আহসান ও সনজয় দাস; সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান এবং সোফায়েল আহমেদ।