tanaka

তীব্র গরমে দিনভর শরীর সতেজ রাখতে বিশেষজ্ঞের ৬ পরামর্শ

তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ক্লান্তি ও অলসতা বাড়ে। ফলে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় শারীরিক পরিশ্রমেও অনীহা তৈরি হতে পারে। অসহ্য গরম, অতিরিক্ত ঘাম...
প্রচ্ছদখেলাপচা শামুকেই কেন বারবার পা কাটে বাংলাদেশের ব্যাটারদের?

পচা শামুকেই কেন বারবার পা কাটে বাংলাদেশের ব্যাটারদের?

প্রতিপক্ষ যেই হোক! টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি যেকোনো সংস্করণেই ইতিহাস ও পরিসংখ্যান স্বাক্ষী- প্রতিপক্ষের ফ্রন্টলাইন বোলারদের চেয়ে মাঝারি ও সাধারণ মানের বোলারদের সবসময় অকাতরে বেশি উইকেট বিলিয়ে আসার রেকর্ড আছে বাংলাদেশের ব্যাটারদের।

শুনতে মন্দ লাগলেও কঠিন সত্য হলো, সেই স্বল্প পরিচিত এবং মাঝারি মানের কিংবা অতি সাধারণ বোলারদেরই সবচেয়ে ভালো বোলিংয়ের রেকর্ডটা বাংলাদেশের বিপক্ষেই ঢের বেশি। খুব চাঁছাছোলা ভাষায় বললে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে পচা শামুকে পা কাটার প্রবণতাটা মোটেই কম নয়। যা মেনে নিতে হলে খুব বেশি দূর পিছনে তাকাতে হবে না। অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার আগে বাংলাদেশ দল যে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি খেললো সেখানেই টাইগারদের ব্যাটিং দুমড়ে-মুচড়ে দিয়েছেন এক অখ্যাত অস্ট্রেলিয়ান পেসার। নাম ক্যাম্পবেল টম্পসন। একটি মাত্র প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা যার। বেশ কিছু দিন ইনজুরিতে থেকে উঠে আসা ২১ বছরের সেই দ্রুতগতির বোলার একাই টাইগার ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন। তার বলে নাকানিচুবানি খেয়ে আউট হয়েছেন বাংলাদেশের আট ব্যাটসম্যান। ২৫ রানে ৮ উইকেট দখল করলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ৫৪ রানে। প্রতিপক্ষের কোনো বোলার সফল হতেই পারে। তার দিনে ক্যারিয়ার সেরা বোলিং করে প্রতিপক্ষকে নাকানিচুবানি খাওয়াতেই পারেন। কিন্তু তারও একটা পূর্বশর্ত আছে। তার তো একজন মানসম্পন্ন বোলার হওয়া প্রয়োজন। এখন একটি মাত্র প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২১ বছরের একজন বোলার যখন বাংলাদেশের ৮ ব্যাটারকে আউট করেন। এবং তার বোলিংয়ে যখন ৫৪ রানে ইনিংস শেষ হয়, তখন সেটা মেনে নেওয়া অত্যন্ত কঠিন।