tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকনেপালে অন্তর্বর্তী সরকারপ্রধান হচ্ছেন সুশীলা কার্কি

নেপালে অন্তর্বর্তী সরকারপ্রধান হচ্ছেন সুশীলা কার্কি

নেপালে জেন জি আন্দোলনকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

বুধবার (১০ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জুমে অনুষ্ঠিত বৈঠকে জেন জি প্রতিনিধিরা কার্কির নাম প্রস্তাব করেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রক্রিয়ায় নেপালের সেনাপ্রধান অশোক সিগডেলের সঙ্গে আলোচনার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়।

যদিও বৈঠকের সময় সরাসরি কার্কির সঙ্গে কোনো সংলাপ হয়নি, পরবর্তী ফোন আলাপে তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেন।

জেন জি দলের এক সদস্য বলেন, “সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার সম্মতির পর আমরা সেনাপ্রধানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে পারি।”

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কোনো যুবক আলোচনায় অংশ নেবে না। বিকল্প প্রার্থী হিসেবে বালেন্দ্র শাহ ও সাগর ঢাকালের নাম বিবেচনায় আনা হলেও, বর্তমান পরিস্থিতিতে দেশ পরিচালনায় সুশীলা কার্কিকেই সবচেয়ে উপযুক্ত মনে করছে জেন জি।