tanaka
প্রচ্ছদসারাদেশনেপালের বন্যা ও ভূমিধস: ১০ লাখ ডলারের মানবিক সহায়তা দিল বাংলাদেশ

নেপালের বন্যা ও ভূমিধস: ১০ লাখ ডলারের মানবিক সহায়তা দিল বাংলাদেশ

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তায় দেশটির প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) অনুদান দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে লেখা একটি চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি নেপালের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের এই আর্থিক সহায়তার বিষয়টি রাষ্ট্রদূতকে অবহিত করেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক জানায় বাংলাদেশ।

এদিকে, নেপালের এই মর্মান্তিক পরিস্থিতিতে সংহতি জানিয়ে গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদও একটি শোক প্রস্তাব গ্রহণ করে।