tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকনেতানিয়াহুর কার্যালয়ে আইআরজিসির হামলা, কোথায় তিনি

নেতানিয়াহুর কার্যালয়ে আইআরজিসির হামলা, কোথায় তিনি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) তেল আবিবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে হামলা চালানোর দাবি করেছে।

সোমবার (২ মার্চ) ফার্স নিউজ এজেন্সিতে প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ‘জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয়’ এবং ইসরাইলি বিমানবাহিনীর এক কমান্ডারের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ‘খাইবার’ নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলার খবর ছড়িয়ে পড়লেও, ওই সময় নেতানিয়াহু কোথায় অবস্থান করছিলেন তা স্পষ্ট নয়। ইসরাইলি প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, একই এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহু Beit Shemesh সফর বাতিল করেন। তার সর্বশেষ প্রকাশিত ভিডিও বার্তাটি কয়েক মিনিটের, যা প্রায় পাঁচ ঘণ্টা আগে প্রকাশ করা হয়েছে। এরপর থেকে তার নতুন কোনো ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি।