tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকনেতানিয়াহুর এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও

নেতানিয়াহুর এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। তার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব এবং ভিডিওর সত্যতা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত বিতর্কের মধ্যেই আবারও জনসমক্ষে দেখা গেছে তাকে।

সোমবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত একটি নতুন ভিডিওতে তাকে জেরুজালেম শহরের রাস্তায় সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

সম্প্রতি ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোকনেতানিয়াহুর একটি আগের ভিডিওকে ‘এআই-জেনারেটেড’ বা কৃত্রিমভাবে তৈরি বলে উল্লেখ করার পর নতুন এই ভিডিওটি প্রকাশ করা হয়। গত সপ্তাহে একটি সংবাদ সম্মেলনের ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা গেছে—এমন দাবি তুলে অনলাইনে তার সুস্থতা ও জীবিত থাকা নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী দাবি করেন, নেতানিয়াহু হয়তো আর জীবিত নেই এবং সরকার এআই ব্যবহার করে তার ভুয়া ভিডিও প্রচার করছে। এমনকি চ্যাটবট গ্রোকও একটি ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে সেটি ‘ডিপফেক’ হওয়ার সম্ভাবনার কথা বলেছিল।

তবে রোববার (১৫ মার্চ) ও সোমবার প্রকাশিত ভিডিওগুলোতে নেতানিয়াহু এসব ষড়যন্ত্র তত্ত্বকে হাস্যরসের সঙ্গে উড়িয়ে দেন। জেরুজালেমের হিলস এলাকার একটি ক্যাফেতে কফি পান করার সময় ধারণ করা ভিডিওতে তিনি মজা করে বলেন, ‘আমি মরছি… তবে কফির জন্য।’ এ সময় ক্যামেরার সামনে নিজের দুই হাত তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা কি আমার আঙুলগুলো গুনতে চান? এই যে দেখুন, সব ঠিক আছে।’

নতুন ভিডিওতে তাকে স্থানীয়দের সঙ্গে আলাপ করতে এবং একটি ‘কানানাইট-ইসরায়েলি’ কুকুর দেখে তার জাত সম্পর্কে কৌতূহল প্রকাশ করতেও দেখা যায়। যুদ্ধ পরিস্থিতির মধ্যে নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আইডিএফ জয়ী হবে এবং আমরা নিজেদের রক্ষা করব।’