tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদজাতীয়নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন

নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন

আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্যে ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব মো. আখতার হামিদ।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর ইইউর আট সদস্যের একটি প্রাক্-নির্বাচনি পর্যবেক্ষক দল ইসির সঙ্গে বৈঠক করে। দলটির নেতৃত্ব দেন জ্যেষ্ঠ নির্বাচন বিশেষজ্ঞ রিকার্ডো সেলেরি। ইসি পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন এক যুগ্ম সচিব। পরে দলটি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গেও পৃথকভাবে বৈঠক করে।

আখতার হামিদ বলেন, ইইউর সব পর্যবেক্ষক একসঙ্গে আসবেন না। তফসিল ঘোষণার পর তারা পর্যায়ক্রমে আসবেন এবং নির্বাচনের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করবেন। তারা জানতে চেয়েছেন—ভোটকেন্দ্রে প্রবেশ, গোপন কক্ষ পরিদর্শন ও ভোট গণনার সময় উপস্থিত থাকার বিষয়ে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া এবং তা ওয়েবসাইটে প্রকাশ হয় কি না, সে বিষয়েও ইইউ প্রতিনিধিরা জানতে চেয়েছেন।