tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজনীতিনির্বাচনী ইশতেহার বাস্তবায়নই এখন নতুন ‘যুদ্ধ’: তারেক রহমান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই এখন নতুন ‘যুদ্ধ’: তারেক রহমান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাদের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন শুরু হয়েছে আরেকটি যুদ্ধ—যে যুদ্ধ আমাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের।”

শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “নির্বাচনের আগে আমরা জনগণকে যে ম্যানিফেস্টো দিয়েছিলাম, এখন তা শুধু বিএনপির নয়, সরকারের এবং পুরো দেশের জনগণের ম্যানিফেস্টো। কারণ জনগণের বড় অংশ এই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে।”

তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষাব্যবস্থা, নারী-পুরুষ ও শিশুদের নিরাপদ চলাচল এবং একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করা। এসব বাস্তবায়নই এখন মূল চ্যালেঞ্জ।

তারেক রহমান নেতাদের উদ্দেশে বলেন, “আমরা সরকারে আছি, তবে এই সরকারের সফলতা নির্ভর করছে বিএনপির সহযোগিতার ওপর। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা বড় একটি রাজনৈতিক সংগ্রাম শেষ করেছি। এখন আমাদের সামনে রাষ্ট্র পুনর্গঠন ও ধ্বংসস্তূপ থেকে দেশকে তুলে আনার চ্যালেঞ্জ।”

তিনি আরও বলেন, দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে এবং নেতাদের আত্মত্যাগকে স্মরণ করে জনগণের কাছে পৌঁছাতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা। এটি ছিল ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।


সাংগঠনিক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা

সভা সূত্রে জানা যায়, খুব শিগগিরই বিএনপি পূর্ণমাত্রায় সাংগঠনিক কার্যক্রমে ফিরবে। বছরে তিনবার দল ও অঙ্গসংগঠনের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যেখানে ভুল-ত্রুটি চিহ্নিত করে সমাধানের পথ খোঁজা হবে।

নেতারা জানান, দেশের বর্তমান পরিস্থিতির কারণে সাংগঠনিক কাজে কিছুটা ধীরগতি থাকলেও দ্রুতই কার্যক্রম জোরদার করা হবে।

সভায় সরকারের সাম্প্রতিক আড়াই মাসের কার্যক্রম—আইনশৃঙ্খলা, বিদ্যুৎ, উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন অগ্রগতির বিষয়ে মন্ত্রীরা নেতাদের অবহিত করেন। নেতারা নিজেদের এলাকার সমস্যা ও উন্নয়ন প্রস্তাবও তুলে ধরেন।


বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের ‘স্মার্ট কার’ প্রদর্শন

এদিকে একই দিনে বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের তৈরি ‘স্মার্ট কার’ প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি গাড়িটি চালিয়ে দেখান এবং তরুণ উদ্ভাবকের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী এ ধরনের দেশীয় প্রযুক্তিনির্ভর উদ্যোগকে উৎসাহ দেন এবং ভবিষ্যতে আরও উন্নত ও ব্যবহারবান্ধব স্মার্ট কার তৈরিতে সহায়তার আশ্বাস দেন।

ওয়াকিমুল জানান, সীমিত চলাচলের অভিজ্ঞতা থেকেই তিনি এই বৈদ্যুতিক যানটি তৈরি করেন, যা একবার চার্জে প্রায় ৫০ কিলোমিটার চলতে সক্ষম।