tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকনিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুর, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন রাষ্ট্রদূত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুর, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন রাষ্ট্রদূত

নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এই ঘটনায় জড়িত।

ঘটনার সময় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেট ভবনের ভেতরে অবস্থান করছেন—এমন সন্দেহে হামলাকারীরা সেখানে ভাঙচুর চালায় বলে জানা গেছে। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে মাহফুজ আলমকে ওই সময় কনস্যুলেটের ভেতরে দেখা যায়নি।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে, মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারী এক বিবৃতিতে বলেন, “নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগ সমর্থিত কিছু দুষ্কৃতিকারীর হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমাদের সহকর্মীরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।”

যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত আনসারী বলেন, “বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের অন্যতম অংশীদার যুক্তরাষ্ট্রের মাটিতে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এ ঘটনার পর, নিরাপত্তা ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে নানা মহল থেকে।