tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিদলীয় শৃঙ্খলাভঙ্গ: বিএনপি নেতা নাহিদুজ্জামান নিশাদ বহিষ্কৃত

দলীয় শৃঙ্খলাভঙ্গ: বিএনপি নেতা নাহিদুজ্জামান নিশাদ বহিষ্কৃত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে সব পর্যায়ের দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (২৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে নিশাদকে অব্যাহতিপ্রাপ্ত করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যেন তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখে।

অন্যদিকে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

রোববার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এই নোটিশে বলা হয়, “আপনি জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং আত্মোৎসর্গকারী শহীদদের নিয়ে বারবার কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করে দলীয় আদর্শ ও চেতনার পরিপন্থী বক্তব্য দিচ্ছেন, যা দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। এমন বক্তব্যে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং এটি দলবিরোধী ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করছে।”

নোটিশে আরও উল্লেখ করা হয়, ঐতিহাসিক ওই গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে চার শতাধিক নেতাকর্মীসহ প্রায় দেড় হাজার মানুষ শহীদ হন এবং ৩০ হাজারেরও বেশি আহত হন। সেই সংগ্রাম ও ত্যাগকে অবমাননা করা দলীয় শৃঙ্খলার পরিপন্থী।

ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শিয়ে লিখিত ব্যাখ্যা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।