tanaka
প্রচ্ছদজাতীয়নভেম্বরের ২৫ দিনে এলো প্রায় ৩২ হাজার কোটি টাকার রেমিট্যান্স

নভেম্বরের ২৫ দিনে এলো প্রায় ৩২ হাজার কোটি টাকার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ২৫ দিনে দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৮৩১ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। চলতি মাসের প্রথম ২৫ দিনে দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৮৩১ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার।

এদিকে চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৫ নভেম্বর) প্রথম প্রায় পাঁচ মাসে দেশে মোট ১ হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৫৯ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।