tanaka

শেখ হাসিনাকে নিয়ে ভারতও বিরক্ত, বুঝতে পারছে সম্পর্কের সমস্যা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে ভারতও বিরক্ত, বুঝতে পারছে সম্পর্কের সমস্যা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ শহীদ ডা. মিলন দিবস

প্রচ্ছদজাতীয়রাজধানীসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ ছয়টি জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব বিজিবি সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি সদস্যরা সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন। এ ছাড়া মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং দায়িত্ব পালনে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।