tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদজাতীয়নতুন ইউনিফর্মে মাঠে নামল ঢাকা মহানগর পুলিশ

নতুন ইউনিফর্মে মাঠে নামল ঢাকা মহানগর পুলিশ

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেছে। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

নতুন ইউনিফর্ম পরা একাধিক পুলিশ সদস্য জানিয়েছেন, আগে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। নতুন পোশাকের মাধ্যমে তারা আশা করছেন, পুরনো অভিযোগগুলো মুছে নতুনভাবে দায়িত্ব পালন শুরু করতে পারবেন। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার থেকে নতুন ইউনিফর্ম চালু হয়েছে। সব সদস্য এখনও এই ইউনিফর্ম পাননি; ধাপে ধাপে সবাই নতুন পোশাক পাবেন। যারা ইতিমধ্যেই পেয়েছেন, তারা দায়িত্ব পালন করছেন। নতুন ইউনিফর্মে ট্রাফিক ও অপরাধ বিভাগের পোশাক একই রঙের হবে।

পুলিশের মূল ইউনিফর্মের রঙ লোহার (আয়রন) এবং র‌্যাবের পোশাক জলপাই (অলিভ) রঙের। আনসারের পোশাক সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের। পুলিশের সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবির পর অন্তর্বর্তী সরকার নতুন ইউনিফর্ম অনুমোদন করেছে। নতুন লোহার রঙের ইউনিফর্ম পাবেন পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশ। জেলা ও রেঞ্জ পুলিশও ধাপে ধাপে এটি গ্রহণ করবে, তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) তাদের পুরনো ইউনিফর্মই ব্যবহার করবে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, পুলিশ, র‌্যাব এবং আনসারের জন্য ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে।