tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকধেয়ে আসছে বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কাজিকি’

ধেয়ে আসছে বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কাজিকি’

ভিয়েতনামের উপকূলে বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কাজিকি’ ইতোমধ্যেই আঘাত হানা শুরু করেছে। সোমবার (২৫ আগস্ট) বিকেল থেকে এর প্রভাব পড়তে শুরু করে। খবর বিবিসি।

প্রতিবেদনে জানানো হয়েছে, ঘণ্টায় ১১৮ থেকে ১৩৩ কিলোমিটার বেগে বয়ে যাওয়া প্রবল বাতাসে দেশটির উপকূলীয় অঞ্চলগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসের গতি এখনো বিপজ্জনক মাত্রায় রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ‘কাজিকি’ গত বছরের ভয়াবহ টাইফুন ‘ইয়াগি’র মতোই শক্তিশালী হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, ৩০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঝড় ছিল ‘ইয়াগি’। এতে প্রায় ৩০০ জন মানুষের প্রাণহানি ঘটে।

ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে হা তিঙ্ঘ উপকূলীয় প্রদেশ থেকে প্রায় ৬ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া থান হোয়া, কোয়াং ত্রি, হুয়ে ও দা নাংসহ মধ্যাঞ্চলের আরও কয়েকটি প্রদেশে ব্যাপক সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।