বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদে মোট ৫২ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মর্যাদার ১২ জন কর্মকর্তাকে নিয়মিতভাবে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। সুপার নিউমারারি পদে পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তাকে নিয়মিত ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আরেক প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।











