tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিধমক দিয়ে নির্বাচন বন্ধ রাখা যাবে না: জাহিদ হোসেন

ধমক দিয়ে নির্বাচন বন্ধ রাখা যাবে না: জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কেউ কেউ নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন, এমন বক্তব্যের মধ্য দিয়ে স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। ধমক দিয়ে নির্বাচনের অভিযাত্রা দাবিয়ে রাখা যাবে না।

বুধবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে নবনির্বাচিত ড্যাব নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন। জাহিদ হোসেন বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চান। 

এই আন্দোলনে ঐক্যবদ্ধ সব শক্তিকে জনপ্রতিনিধি নির্বাচনের দায়িত্ব ভোটারদের হাতে ছেড়ে দেওয়ার আহ্বানও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।