tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকদোনেৎস্কে রাশিয়ার হামলায় নিহত ২৪

দোনেৎস্কে রাশিয়ার হামলায় নিহত ২৪

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ইয়ারোভা গ্রামে পেনশন নেওয়ার লাইনে দাঁড়ানো বেসামরিকদের ওপর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৪ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই প্রবীণ নাগরিক।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে এ হামলা ঘটে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিহতরা সবাই সাধারণ মানুষ। আঞ্চলিক প্রশাসক ভাদিম ফিলাশকিন বলেন, উদ্ধারকাজ চলছে এবং স্থানীয়দের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে।

স্লোভিয়ানস্ক শহরের উত্তরে ফ্রন্টলাইনের কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ইয়ারোভা গ্রামটি রুশ অগ্রযাত্রার কারণে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা নিশ্চিত হলে এটি সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে ইউক্রেনীয় বেসামরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা হবে।

এর আগে আগস্টের শেষ দিকে কিয়েভে এক হামলায় ২৩ জন নিহত হয়েছিলেন। গত সপ্তাহান্তে রাজধানীতে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আকাশ হামলা চালায় রাশিয়া, যাতে প্রধান সরকারি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

ইয়ারোভায় হামলার ফুটেজ প্রকাশ করে জেলেনস্কি বলেছেন, এই হত্যাযজ্ঞের বর্ণনা দেওয়ার মতো কোনো শব্দ নেই। তবে রুশ সেনাদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

এদিকে ইউক্রেনের জরুরি সেবা সংস্থা ডিএসএনএস জানিয়েছে, ইয়ারোভায় হামলার আগে দোনেৎস্কের আরও কয়েকটি এলাকায় গোলাবর্ষণে তিনজন নিহত হয়েছেন। জেলেনস্কি বিশ্ব সম্প্রদায়কে নীরব না থাকার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি-২০ দেশগুলোর কাছে প্রতিক্রিয়া জানানোর দাবি জানিয়েছেন।