tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিদেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান

দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। এই পরিস্থিতিতে জনগণ ও দলের নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফেরার আহ্বান জানাচ্ছেন। তবে তিনি জানিয়েছেন যে, এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এককভাবে তার নিয়ন্ত্রণাধীন নয়। শনিবার (২৯ নভেম্বর) সকাল পৌনে ৯টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেছেন।

যুগান্তরের পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টের মূল বক্তব্য তুলে ধরা হলো:

‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর সুস্থতার জন্য দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া করছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তার চিকিৎসা ও সুস্থতার জন্য সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।’ ‘দেশ-বিদেশের চিকিৎসক দল তাদের উচ্চমানের পেশাদারিত্ব ও আন্তরিক সেবা অব্যাহত রেখেছেন। বন্ধুপ্রতীম দেশগুলোও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য জিয়া পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং আশু রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার জন্য অনুরোধ জানাচ্ছে।’

‘এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। তবে, এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এককভাবে আমার নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর বিষয় হওয়ায় বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব নয়। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী